দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মিজান শেখ (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার নড়াইল-কালনা মহাসড়কের রামপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজান শেখ উপজেলার ঈশানগাতি গ্রামের মৃত পহম শেখের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া বাজার থেকে ইজিবাইকে করে ঈশানগাতি গ্রামের দিকে যাচ্ছিলেন মিজান। পথে রামপুরা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
তুলারামপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএস/